খেলা

প্রথমবার অলিম্পিক দেখবে রূপান্তরকামী অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আর কয়েকটা দিন পরেই শুরু হবে টোকিও অলিম্পিক। জাপানে অনুষ্ঠিতব্য এবারের আসরে দেখা যাবে দারুণ এক ঘটনা। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনো রূপান্তরকামী অ্যাথল্যট অংশ নিতে যাচ্ছেন।

যিনি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন। এই খবর শুনে বা দেখে অনেকেই অনেক কিছু ভাবতে শুরু করেছেন। মনে প্রশ্ন উঠতে পারে কী করে এটা সম্ভব হচ্ছে?

২০১৫ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি গাইডলাইন প্রকাশ করেন, তাতে বলা আছে যদি কোনো পুরুষ নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয় তাহলে বিনা পরীক্ষাতে তাকে নারী বিভাগে নামতে দিতে হবে।

শুধুমাত্র টেস্টোস্টেরন লেভেল দেখা হতে পারে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন অলিম্পিকে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের ভারোত্তোলক লাউরেল হাবার্ডকে। তিনিই প্রথম ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যিনি অলিম্পিকে প্রতিযোগি হিসাবে অংশ নেবেন।

২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতেছিলেন হাবার্ড। ২০১৯ সালে চোটের কারণে ষষ্ঠ স্থান দখল করেন। তবে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী হিসাবে নয়, হাবার্ড বয়স্ক প্রতিযোগী হিসাবেও অলিম্পিকের আসরে নামবেন।

তার বয়স যে এখন ৪৩ বছর! অলিম্পিকের এই পদক্ষেপকে অনেকেই সাহসী বা ভাল পদক্ষেপ হিসাবে দেখছেন। কিন্তু অনেকেই এর সমালোচনা করে বলছেন, হাবার্ড বাড়তি সুবিধা পেতে পারেন। কারণ তিনি একজন পুরুষ থেকে নারী হয়েছেন। ফলে তার মধ্যে নারীদের তুলনায় বাড়তি ক্ষমতা থাকবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা