খেলা

আইপিএলের টাকা দিয়ে বাবার চিকিৎসা করাচ্ছেন তিনি

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলিংয়ে অন্যতম ভরসা ছিলেন পেসার চেতেন সাকারিয়া। টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরেই অবশ্য এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। বাড়িতে ফিরে বেশিরভাগ সময়ই হাসপাতালে কাটাতে হচ্ছে তাকে।

রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি পেস বোলারের বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ বাবার চিকিৎসা চালাচ্ছেন আইপিএল থেকে পাওয়া এক কোটি রুপিতে। এমনটি জানিয়েছেন সাকারিয়া নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ‘কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের থেকে টাকা পেয়ে গিয়েছিলাম। সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কঠিন পরিস্থিতিতে ওটাই সাহায্য করেছে।’

আইপিএল বন্ধ করার ব্যাপারে যারা কথা বলেছেন, তাদেরও সমালোচনা করেছেন সাকারিয়া। তিনি বলেন, ‘আমি পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। ক্রিকেটই আমার আয়ের একমাত্র পথ।

যদি একমাস আইপিএল না চলত তাহলে আমার পক্ষে ব্যাপারটা কঠিন হয়ে যেত। কারণ, আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। ক্রিকেটই আমার কাছে একমাত্র সম্বল।’

নিলামে সাকারিয়াকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল রাজস্থান। ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। এবারের আইপিএল স্থগিত হওয়ার আগে সাত উইকেট নিয়েছেন। যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির উইকেটও রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা