খেলা

ভোররাতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : এর আগে কোনো সফর এমনভাবে কাটেনি। গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ দল। দীর্ঘ প্রায় এক মাস পর মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে।

এতটা সময় অপেক্ষার কারণ মূলত করোনা। করোনার কারণে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে টাইগারদের। এই ১৪ দিনে এক হোটেলে থেকেও সবার এক সাথে দেখা হয়নি।

খাবার টেবিল, রেস্টুরেন্ট- এমনকি খোলা আকাশের নিচে পুরো দল একসঙ্গে অনুশীলন করার সুযোগ ছিল না। মোটকথা, একটা অস্বস্তি, শৃঙ্খলিত জীবন কাটিয়েছে সফরকারি দল। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে তাই ঘোরাঘুরি, হৈ-হুল্লোড় করে নিজেদের চাঙা করেছে টাইগাররা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও। দীর্ঘদিন নিউজিল্যান্ডের আবহাওয়ায় থাকায় এবার মানিয়ে নেয়ার সুযোগ হয়েছে। সবমিলিয়ে প্রস্তুতিটাও খারাপ হয়নি।

অবশেষে প্রায় ২৬ দিন পরে আসল লড়াইয়ে নামছে বাংলাদেশ। শনিবার (২০ মার্চ) নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা এগারটায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশের দর্শকদের জন্য অবশ্য সময়টা ‘একদমই অমিলের’। ম্যাচ যখন শুরু হবে, বাংলাদেশ সময় তখন ভোর চারটা।

তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই। এবােই যে এতটা সময় নিউজিল্যান্ডে কাটিয়েছে টাইগাররা, খাপ খাইয়ে নিতে না পারার আক্ষেপ এবার থাকবে না।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘যেহেতু এখানে (নিউজিল্যান্ডে আগের সফরগুলোতে) আমরা ভালো কিছু করতে পারিনি, তো এখন ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে।’

তামিম যোগ করেন, ‘আমাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে যে, আমাদের ভালো করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমি প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলি তখন দেখি তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো। আমি যেটা বললাম এটা কাজ করতে পারে, আবার নাও পারে। তবে আমি যা বলেছি এখন আমরা খুবই আত্মবিশ্বাসী।’

আশাবাদী টাইগার দলের হেড কোচ হয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যাওয়া রাসেল ডোমিঙ্গোও। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর। আমরা সবাই মুখিয়ে আছি।’

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে জয়ের দেখা পায়নি টিম বাংলাদেশ। এবার শুধু জয় নয়, সিরিজ জয়ের কথাও ভাবছে টাইগাররা। এখন মাঠের লড়াইয়ে সুযোগটা কাজে লাগাতে পারলেই হয়!

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা