খেলা

এমবাপের জাদুতে শেষ আটে পিএসজি

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ কাপের শেষ আটে স্থান করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের জোড়া গোলে এদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিঁলেকে উড়িয়ে দিয়েছে তারা।

বুধবার (১৭ মার্চ) রাতে ঘরের মাঠে লিঁলের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে পিএসজি। এমবাপের জোড়া গোলের সাথে ইকার্দিও পেয়েছেন এক গোল।

লিঁলের বিপক্ষে নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় আর্জেন্টাইন তারকা মাউরি ইকার্দি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান এমবাপে।

বিরতির পর পেনাল্টি পায় লিঁলে। কিন্তু উইসুফ ইয়াজিকির নেওয়া পেনাল্টি কিক রুখে দেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তাতে করে ম্যাচে ফেরার সহজ সুযোগটি হাতছাড়া হয় তাদের।

এদিকে ম্যাচের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন এমবাপে। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে এমবাপ্পের গোল হলো ২৭টি।

শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পিএসজির। এনিয়ে টানা সপ্তমবারের মতো ফ্রেঞ্চ কাপের শেষ আট নিশ্চিত হলো পিএসজির। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের শিরোপা জিতেছে মোট ১৪ বার।

তবে পিএসজি জিতলেও এখন তাদের থেকে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিঁল। তাদের পয়েন্ট ৬৩ পয়েন্ট। আর ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা