খেলা

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির রেকর্ড

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৩ বল অক্ষত রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এদিন অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত কোহলিকে আউট করতে পারেনি ইংলিশরা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক।

৭৩ রান করার সুবাদে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক। ২৬ ফিফটি থাকলেও সেঞ্চুরি নেই। রানের গড় ৫০.৮৬, স্ট্রাইকরেট ১৩৮.৩৫!

এছাড়া আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দিক থেকে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২৮৩৯ রান তার। তিনে কোহলির সতীর্থ রোহিত শর্মা ২৭৭৩ রান নিয়ে। চারে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ ২৩৪৬ ও পাকিস্তানের শোয়েব মালিক ২৩৩৫ রান তুলে রয়েছেন পাঁচ নম্বরে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা