খেলা

নিউজিল্যান্ডে আনন্দঘন দিন কাটাচ্ছে বাংলাদেশ দল

সান নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াই শুরুর আগে আনন্দঘন দিন কাটাচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ডুনেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডে। তার আগে ওটাগোর পর্যটন শহর কুইন্সটাউনের দর্শনীয় স্থান ও জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছেন টাইগাররা।

শনিবার (১৩ মার্চ) কুইন্সটাউনের বিখ্যাত শটওভার জেটে চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো বাংলাদেশের ক্রিকেটার, নির্বাচক ও কর্মকর্তাদের। নিউজিল্যান্ডে দুই সপ্তাহের কোয়ারেন্টিন পালন শেষে এখন মুক্ত বিহঙ্গের মতো ঘুরছেন ক্রিকেটাররা।

মাঠের লড়াই শুরুর আগে তারা খানিকটা অবসর সময় কাটাচ্ছেন। আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর রয়েছে ৩ ম্যাচের টি ২০ সিরিজ। করোনা মহামারীর কারণে ৬ ম্যাচের জন্য ৪৫ দিনের দীর্ঘ সফর করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা