খেলা

‌‘এখন আমাকে ট্রফি দাও’

ক্রীড়া প্রতিবেদক : ‘তোমাদের জন্য অনেক কিছু করেছি। বেশি সুযোগ-সুবিধা দিতে তোমাদের এই হোটেলে এনেছি। ভবিষ্যতে এখানেই থাকবা। টাকা-পয়সা আনা সহজ কথা নয়। টাকা-পয়সা এনে তোমাদের পেছনে বিনিয়োগ করেছি। হাই প্রোফাইল কোচ দিয়েছি। টেকনিক্যাল ডিরেক্টর রেখেছি। বিদেশি ফিজিও চলে এসেছে। নেপালে গিয়ে গোলরক্ষক কোচ যোগ দেবেন। এখন তোমরা আমাকে ট্রফি দাও।’

কথাগুলো বলেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বুধবার (১৭ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটার পর ফুটবলারদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি।

বাফুফে সভাপতি বল নিয়ে খেলোয়াড়দের দেখিয়ে দিয়েছেন, কিভাবে তারা ডি-বক্সে ভুল করে গোল খেয়ে থাকে। দুইজন ডিফেন্ডারকে ডেকে বাফুফে সভাপতি বললেন-‘তুমি এখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মনে করো ডি-বক্সে আছো। যা করলে বিপদ, সেটা আমি দেখাচ্ছি। তোমরা এগুলো করো না?’

খেলোয়াড়রা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে কাজী সালাউদ্দিনের প্রশ্ন, ‘কেন এগুলো করো? এগুলো করবে না। এটা করেই তোমরা গোল খাওয়াও। এসব করা থেকে সাবধান থেকো।’

এসব বলে খেলোয়াড়দের উদ্দেশ্যে কাজী মো. সালাউদ্দিন তার চাওয়াটাও জানিয়ে দেন, ‘আমি ট্রফি চাই। নেপালের বিপক্ষে কিছুদিন আগে জিতেছো। কিরগিজস্তানের জাতীয় দল নয়, অনূর্ধ্ব-২৩ দল। ট্রফি না জেতার তো কোনো কারণ দেখি না।’

‘আমি বাফুফে ভবনে মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছি। এখানে দিচ্ছি না। তোমরা ইন্টারভিউ দাও, তোমরাই স্টার হও, তোমাদের মানুষে চিনুক তোমরাই টাকা-পয়সা রোজগার করো।’

সবশেষে বাফুফে সভাপতি ফুটবলারদের কাছে জানতে চান, ‘আমি কি ট্রফি আশা করতে পারি?’ তখন ফুটবলাররা সমস্বরে জবাব দেন, ‘আশা করতে পারেন। আমরা চেষ্টা করব।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা