সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশকে শিরোপার দৌড়ে দেখছেন 

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর বাকি আর একটা দিন। এখন থেকেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত বনেদী এই আসরের হিসেবনিকেশ নিয়ে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সাবেক ক্রিকেটারদের অনেকেই বাংলাদেশকে রাখছেন হিসেবের একেবারেই বাইরে। তিনবারের বিশ্বকাপজয়ী তারকা রিকি পন্টিংয়ের চোখে বাংলাদেশের চেয়ে এই আসরে আফগানিস্তানেরই ভালো করার সম্ভাবনা বেশি।

আবার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ভাষ্য, অঘটন ঘটাবার সামর্থ্য থাকলেও খুব বেশি কিছু করা হচ্ছে না বাংলাদেশ দলের। একই তালিকায় আছেন আরও অনেকেই।

কিন্তু ব্যতিক্রম যেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ভারতের হয়ে সর্বমোট ৪৬ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই স্পিনার বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অংশে বাংলাদেশকে একেবারে শিরোপার দাবিদার হিসেবেই উল্লেখ করেছেন।

টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে বীরেন্দর শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন কিংবা দীনেশ কার্তিকরা বেছে নিয়েছিলেন আফগানিস্তানের নাম। তবে বাংলাদেশকে ‘খুবই বিপজ্জনক এক দল’ উল্লেখ করে মুরালি কার্তিক ডার্ক হর্স হিসেবে নাজমুল শান্তর দলের নামই সামনে এনেছেন।

যদিও মূল আসর আগামীকাল থেকেই মাঠে গড়াবে। তবে বাংলাদেশের এবারের মিশন শুরু হবে তার পরের দিন থেকে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা