খেলা

কুস্তিগির রীতিকার মৃত্যু তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক: ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে উদীয়মান নারী কুস্তিগির রীতিকা ফোগটের মৃত্যু রহস্য নিয়ে। তবে আশার কথা হচ্ছে তার মৃত্যুতে তদন্ত শুরু হয়েছে।

দেশটির হরিয়ানা রাজ্য পুলিশের থেকে বৃহস্পতিবার (১৮ মার্চ) জানানো হয়েছে- তারা রীতিকার মৃত্যুর তদন্ত শুরু করেছে। হরিয়ানা পুলিশের ডিএসপি রাম সিংহ বিষ্ণোই এই কথা জানিয়েছেন।

রীতিকার মৃত্যুতে পুলিশ ধারণা করছে বুধবার (১৭ মার্চ) রাতে তিনি আত্মহত্যা করেছেন। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘দঙ্গল’ খ্যাত গীতা এবং ববিতা ফোগটের চাচাতো বোন রীতিকা। হরিয়ানায় বয়সভিত্তিক প্রতিযোগিতায় সবার নজরে এসেছিলেন তিনি।

রাজস্থানের ভরতপুরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রীতিকা। সেখানে ফাইনালে ১ পয়েন্টের জন্য হেরে যান তিনি। সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।

ডিএসপি রাম সিংহ বলেন, ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট, ১৭ মার্চ আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। রাজস্থানে একটি প্রতিযোগিতায় হেরে যান তিনি। মনে করা হচ্ছে সেই হতাশা থেকেই এমন করেছেন তিনি। তদন্ত চলছে।

দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর সিংহ ফোগটের ছাত্রী ছিলেন রীতিকা। জানা গেছে ভরতপুরে উপস্থিত ছিলেন মহাবীরও। রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রীতিকা। গত ৫ বছর ধরে তিনি মহাবীরের অধীনে অনুশীলন করছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা