খেলা

সাকিবকে ছুঁলেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৯৯ রানের লক্ষ্য দেওয়ার পর রশিদ খানের বোলিং নৈপূন্যে জিম্বাবুয়েকে ১৫০ রানে বেধে ফেলে ৪৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। এই ম্যাচে চার ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ।

আর এই ৩ উইকেট নিয়ে রশিদ খান ছুঁয়ে ফেললেন বাংলাদেশের সাকিব আল হাসানকে। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯২টি উইকেট।

টি-টোয়েন্টিতে রশিদ খানের উইকেট সংখ্যাও সাকিবের সমান ৯২টি। আর একটি উইকেট নিলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন এই আফগান তারকা। ৯২ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৪৯ ম্যাচ। অন্যদিকে ৯২ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭৬ ম্যাচ।

টি-টোয়েন্টিতে শত উইকেট নিতে দুজনেরই প্রয়োজন ৮ টি করে উইকেট। বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে নেই সাকিব। তাই সাকিবের আগেই মাত্র ২য় ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফল স্পর্শ করার সুযোগ রয়েছে রশিদ খানের সামনে।

প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯৮ উইকেট নিয়ে তালিকার ২ নাম্বারে আছেন অবসরপ্রাপ্ত শহীদ আফ্রিদি। সাকিব-রশিদের সামনে কেবল প্রতিদ্বন্দ্বী টিম সাউদি। এই ফাস্ট বোলারের শিকার ৯৩ উইকেট। বাংলাদেশ সিরিজে ১০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে এই বোলারের সামনেও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ডারউইনে প্রথম দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তাইজুল

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম দিনের অনুশীলন শেষে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা