খেলা
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মিরাজের অধিনায়কত্বে শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে তিন ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় টাইগাররা।

আরও পড়ুন : উন্নয়নের ক্ষেত্রে বিভাজন চলবে না

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২৬৩ রানে অলআউট হয় লঙ্কানরা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ একটি উদ্বোধনী জুটি উপহার দেয় লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। দু’জনে মিলে ১৩১ রানের পার্টনারশিপ করে ৬১ রানে ফিরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তানজিদ হাসান। কিন্তু দলীয় ১৮৩ রানে ১০ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। এরপর ক্রিজে এসে রানের খাতা না খুলেই ফিরতে হয় তাওহীদ হৃদয়কে। তখন কিছুটা চাপে পড়লেও শেষপর্যন্ত মিয়াজের ৬৭ এবং মুশফিকের ৩৫ রানে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০০ কর্মকর্তা

এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। রিটাইয়ার্ড হার্ট হয়ে কুশল পেরেরা মাঠ ছাড়ার আগে ৯.১ বলে ৬৪ রান পায় লঙ্কানরা। আর প্রথম উইকেট হারায় ১০৪ রানে। ২২ রানে থামেন কুশল মেন্ডিস। পরের উইকেটে নেমে ২ রান করেন সাদেরা সামারাবিক্রমা।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ বলে ৬৮ রানে থামেন পাথুম নিশাঙ্কা। আসা-যাওয়ার মিছিলে আসালাঙ্কা ১৮, শানাকা ৩ ও করুনারত্নে ১৮ রান করেন।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৫ রান। এছাড়া দুনিথ ওয়েল্লাগে ১০ ও দুসান হেমন্ত ১১ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

আরও পড়ুন : সংসদ সদস্য শাহজাহান কামাল আর নেই

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার শেখ মাহেদি হাসান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা