খেলা

মুস্তাফিজের কাছে সবার আগে দেশ

ক্রীড়া প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এতে খানিক বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ছুটি মঞ্জুর করলেও নাখোশ বিসিবি। প্রশ্ন উঠেছে সাকিবের মতো ছুটি পাবেন আইপিএলে দল পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান? সে সিদ্ধান্ত অবশ্য মুস্তাফিজের কোর্টেই ছেড়ে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মুস্তাফিজ জানিয়েছেন, সবার আগে দেশের খেলা।

মুস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্ট দলে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলবো। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নাই। আমি বিসিবিকে বলবো, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশ প্রেম আগে।’

আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল। এই টুর্নামেন্টের ১৪তম আসরে খেলার জন্য দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। তবে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। এ কারণেই এপ্রিল মাসের মাঝামাঝি দেশ ছাড়ার কথা আছে টাইগারদের।
আইপিএলের জন্য এই সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন সাকিব। বিব্রত হলেও তাকে ছুটি দিয়েছে বিসিবি। সাকিবের আচরণে মন খারাপ বোর্ড সভাপতির।

মুস্তাফিজ অবশ্য ছুটি চেয়ে আবেদন করেননি। শেষ পর্যন্ত তাকে ছুটি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। পুরো বিষয়টা ছেড়েছেন মুস্তাফিজের হাতে। জানিয়েছে, এই বাঁহাতি পেসার ছুটি চেয়ে আবেদন করলে আটকাবে না বোর্ড। তবে মুস্তাফিজ দেশপ্রেমকেই সবার আগে এনেছেন।

নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার আগে মঙ্গলবার এই তারকা পেসার বলেন, ‘যদি টেস্ট দলে আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে। এক্ষেত্রে বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো।’

এদিকে আইপিএলের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগে বাংলাদেশের দলের সদস্য হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা