খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সঙ্গী ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে দীর্ঘদিন টিম স্পন্সর ছিল না বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোকে স্পন্সর হিসেবে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষ হওয়ায় আবার শূন্য হয়েছে স্পন্সরের কোটা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পন্সরের খোঁজ শুরু করে বিসিবি। এই সিরিজের জন্য ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে চুক্তি হয়েছে।

ইউনিলিভারের পণ্য লাইফবয়ের সঙ্গে চুক্তি শেষের পর অফিশিয়াল কোনো টিম স্পন্সর নেই বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে কোনো স্পন্সর ছাড়াই মাঠে নেমেছিলেন মুমিনুল হকরা। এরপর গত মার্চে জিম্বাবুয়ে সিরিজে টিম স্পন্সর হিসেবে যুক্ত ছিল আকাশ ডিটিএইচ। ওই এক সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল তারা।

এরপর করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। এজন্য নতুন করে কোনো স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বিসিবি। করোনা সংক্রমণের পর খেলা ফিরলে উইন্ডিজ সিরিজে স্পন্সর হিসেবে পায় বেক্সিমকোকে। সেটিও এক সিরিজের জন্য। এবার মিশন নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে উঠছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নাম। বিসিবির সঙ্গে এক সিরিজের এই চুক্তির অঙ্কটা দুই কোটি টাকা।

বিষয়টি সোমবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে বিসিবি। তবে এবারও দীর্ঘমেয়াদী পথে হাঁটেনি টাইগার বোর্ড। ইভ্যালির সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্য।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন ও চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা