খেলা

টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার। শনিবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করেন তারা।

টিকা নেয়া আট ক্রিকেটার হলেন- মোহাম্মদ মিথুন, সাইফউদ্দিন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত।

এদিন সকালে একে একে স্বতঃস্ফুর্তভাবে ভ্যাকসিন নেয়া শেষে ক্রিকেটাররা বাসায় ফিরে যান। তাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি।

এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন কার্য সম্পাদন করলেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা