খেলা

ক্রিকেটারদের করোনার টিকা দেয়া শুরু

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরের আগেই করোনার ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের মধ্যে সবার আগে ভ্যাকসিন নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একে একে ভ্যাকসিনেশনের আওতায় আসেন জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফরা। বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। তবে দল এখনও ঘোষণা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে।

ধারণা করা হচ্ছিল, বুধবারই হয়তো সফরের দল ঘোষণা হবে। কিন্তু সেটা হয়নি। নান্নু পরে জানিয়েছেন, বৃহস্পতিবার ক্রিকেটাররা ভ্যাকসিন নেয়ার পর শুক্রবার দল ঘোষণা করা হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক এ বিষয়ে বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা