খেলা

সৌরভের স্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট 

স্পোর্টস ডেস্ক: সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। এনিয়ে ডোনা কোলকাতার লালবাজারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। খবর- আনন্দবাজার পত্রিকা।

লালবাজার পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি এবং তার স্ত্রী ও কন্যার একাধিক ছবি ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তিনি বলেন, ‌‘আমরা অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছি। কে এই কাজ করেছে, তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

পুলিশের দাবি, যে আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস ব্যবহার করে প্রোফাইলটি তৈরি করা হয়েছে তা ইতিমধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে। এই ভুয়া ফেসবুক প্রোফাইল সম্পর্কে ডোনাকে প্রথম জানান তারই এক ছাত্রী। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ডোনা।

এবিষয়ে ডোনা বলেন, ‘আমার নাম ব্যবহার করে আমার এবং দাদার (সৌরভ) একাধিক ছবি পোস্ট করা হয়েছিল ওই প্রোফাইলে। আমারই এক ছাত্রী প্রথম সেটা জানায়। তারপরেই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিই।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা