ছবি: সংগৃহীত ( ফাইল ছবি )
খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এশিয়া কাপ নয়

সান নিউজ ডেস্ক: আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

আরও পড়ুন: খুনিদের আশ্রয় দাতারাই মানবতা শেখায়

এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরেই টিভি চ্যানেলে টকশো থেকে শুরু করে চায়ের দোকানেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এশিয় কাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ভারত–পাকিস্তান ম্যাচটি এশিয়া কাপেরই একটা ম্যাচ। এই ম্যাচকেই এশিয়া কাপ মনে করার কোনো কারণ নেই। এটা আমার কাছে আর দশটি ম্যাচের মতোই।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হিন্দুস্তান টাইমসকে আরও বলেন, আমরা যখন খেলতাম, তখন ভারত–পাকিস্তান ম্যাচকে অন্য ম্যাচের মতোই ভাবতাম। সব সময় টুর্নামেন্ট জিততে চাইতাম। এবার ভারত যথেষ্ট ভালো দল, তারা ভালো করছে। আমি আশা করি, এশিয়া কাপেও ভারতীয় দল তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।

আরও পড়ুন: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। যে কারণে ২০১২-১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত ভারত-পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখা যাচ্ছেনা এক দশক হলো।

এদিকে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এই টুর্নামেন্টের ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে আটটিতে জয় পেয়েছে ভারত। আর পাঁচটিতে হেরেছে। একটি ম্যাচে ফল হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা