খেলা

সাকিব-শিশির দম্পতির ঘরে আসছে নুতন অতিথি

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। এবার তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির– দু’জনেই বেশ রোমাঞ্চিত।

এ বিষয়ে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে সাকিব বলেন, “আমার তৃতীয় সন্তান আসবে। সেটা নিয়ে রোমাঞ্চিত আমরা দু’জন।”

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে আমেরিকায় ফিরতে হচ্ছে দেশসেরা এই ক্রিকেটারকে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ ব্যাপারে নিজের পরিস্থিতি ব্যাখ্যা করলেন সাকিব, বর্তমান পরিস্থিতিতে আমার স্ত্রীর পাশে থাকা জরুরি। তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই কোভিড পরিস্থিতিতে আমেরিকার অবস্থা অনেক খারাপ। সেখানকার হাসপাতালে স্বামী ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না। তাই এই সময়ে আমার সেখানে থাকা খুব জরুরি।”

নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার ব্যাপারে আরেকটি তথ্য দিয়েছেন সাকিব। জানিয়েছেন, তার চোট সারতেও নাকি লম্বা সময় লাগবে। তিনি বলেন, “ছুটিটা কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে বাধ্য হয়ে, আরেকটা ব্যক্তিগত। যে ইনজুরিটা সেটা সারতে আমার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। আপনি ফিজিওদের কাছ থেকে যদি পরিষ্কার নির্দেশনা পান তাহলে দেখবেন ছয় থেকে আট সপ্তাহ লাগবে। যেটাতে আমি মিস করার (নিউজিল্যান্ড সফর) খুব ভাল সম্ভাবনা একটা। যদি ছয় সপ্তাহ লেগে থাকে তাহলে আজকে থেকে যদি কাউন্ট করেন তাহলে পারব কি পারব না নিশ্চিত না। হয়ত টি-টোয়েন্টিটা পারব।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা