খেলা

অন্যের বউ বিয়ে করায় নাসিরকে প্রেমিকার অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটার নাসির হোসেন বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন । পরে ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামিমার স্বামী দাবিকারী রাকিব। তিনি উত্তরা থানায় নাসিরের বিরুদ্ধে একটি জিডিও করেছেন।

এদিকে অন্যের বউ বিয়ে করায় নসিরকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক আলোচিত প্রেমিকা হুমায়রা সুবাহ। এই অভিনেত্রী গণমাধ্যমের একটি সংবাদ সোসাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন 'কিছুই বলার নেই' বাই দ্যা ওয়ে 'অভিনন্দন'। তবে ফিলিং মুডে সুবাহ দিয়েছেন 'ব্যাড'। অর্থাৎ বিষয়টিকে খারাপভাবেই দেখছেন এই অভিনেত্রী।

এর আগে নাসিরের বিয়ের দুদিন পর ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন সুবাহ। ৭ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সুবাহ।

এতে সুবাহকে বলতে শোনা যায়- ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর এক জিনিস মনে রেখেছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম- এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন না। এমনও তো হতে পারে, আমি নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ভালো আছি।

কী জন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। করতেই পারে। দুইদিন পর আমিও করব। মজার বিষয় হচ্ছে, নাসির যে মেয়েটাকে বিয়ে করছে, তাকে আমরা সবাই চিনি। ওর একটা ভাই ছিল, সেও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আমি এখন একজন অভিনেত্রী এবং মডেল। বাংলাদেশের মিডিয়াতে আমি আছি। আমাকে সবাই চেনে। আপনারা নিজের চরকায় তেল দেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।

সুবাহ আরো বলেন, নাসিরের সঙ্গে আমার সম্পর্ক ছিল তা অস্বীকার করা হচ্ছে না। ২০১৮ সালেই লাইভের মাধ্যমে সেই কাহিনী শেষ করে দিয়েছি। আমিও বিয়ে করব। সবাইকে দাওয়াত দিতে পারবো না, কিন্তু ছবি পোস্ট করব। তখন কি আমার বিয়ের ছবি আপনারা নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এত খোঁচান কেন?'

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা