খেলা

বিকেলে টাইগারদের নিউজিল্যান্ড যাত্রা

ক্রীড়া প্রতিবেদক : তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বিকেলে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বিকেল ৪টায় রওনা হবে দল। পরদিন বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান পৌঁছবে ক্রাইস্টচার্চে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি প্রাঙ্গণে সফরের অফিশিয়াল জার্সি পরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালি।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট ভরাডুবির পর নিউজিল্যান্ডগামী দলের খেলোয়াড় ও কোচদের সাহস জোগাতে সোমবার বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলাম। কিন্তু দলের সঙ্গে বসা হয়নি। তাদের সঙ্গে বসে তাদেরকে একটু সাহস দেওয়া এবং তাদেরকে শুভকামনা জানিয়েছি।’ দলের সঙ্গে বোর্ডের কমিউনিকেশন গ্যাপ যেন না থাকে সেজন্য প্রতিনিধি হয়ে সফরে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

করোনার কড়া নিয়মে বাংলাদেশকে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে পুরোদমে অনুশীলনের সুযোগ পাওয়া যাবে সামান্য। তিনদিনের আইসোলেশনের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। এরপর ধাপে ধাপে সফরকারী দল খোলস থেকে বেরিয়ে আসবেন। কোয়ারেন্টাইন পর্ব শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেটিই হবে বাংলাদেশের মূল প্রস্তুতি। এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

২০ মার্চ প্রথম ওয়ানডেতে ডানেডিনে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়। তৃতীয় ওয়ানডে দিনের ম্যাচ।

ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে।২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো হবে নেপিয়ার ও অকল্যান্ডে। প্রথম টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি শুরু দুপুর ১২টায়।
বাংলাদেশ দল এর আগে নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরেছিল বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা