খেলা

রোনালদোর জোড়া গোলে জয় ফেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করলেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, পেয়েছিলেন হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ। তা হয়নি, তৃতীয় গোলটি করেছেন ওয়েস্টন ম্যাককেনি। এ দুজনের করা তিন গোলে ক্রোতোনকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস।

ভালো খেলতে খেলতে হঠাৎ খেই হারিয়ে ফেলা- এভাবেই চলছে ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের চলতি মৌসুম। দারুণ ফর্মে থাকা অবস্থায়ই হুট করে ১-২ ম্যাচ হেরে যাচ্ছে তারা। যে কারণে সিরি ‘আ’ কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগে পড়তে হচ্ছে কঠিন চাপে।

ঠিক যেমনটা হয়েছিল সবশেষ দুই ম্যাচে। ঘরোয়া লিগে নাপোলির মাঠে ০-১ গোলে হারের পর পোর্তোর মাঠে গিয়ে ১-২ ব্যবধানে হেরেছিল আন্দ্রে পিরলোর শিষ্যরা। এবার ঘরের মাঠে খেলতে নেমে ক্রোতোনের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে তারা।

সোমবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে হওয়া ম্যাচের পুরোটা সময়ই দাপট ছিল জুভেন্টাসের। একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত রাখে ক্রোতোনের রক্ষণভাগকে। ম্যাচের বয়স ত্রিশ মিনিট হওয়ার আগেই অন্তত জোড়া গোল পেতে পারত জুভেন্টাস। ফিনিশিংয়ের ব্যর্থতায় তা হয়নি।

আর তাই প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে বল পেয়ে ডি-বক্সের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। এর ঠিক আগের মিনিটে অ্যারন রামজির হেড ফিরে আসে ক্রসবারে লেগে। আর মিনিট দশেক আগে প্রায় ফাঁকা বারে গোল করতে ব্যর্থ হন রোনালদো নিজেই।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে রোনালদোই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন রোনালদো, ঠেকিয়ে দেন রোনালদো। ফিরতি বল পেয়ে ক্রস এগিয়ে দেন রামজি, হেডে গোল করতে ভুল করেননি রোনালদো।

এ নিয়ে চলতি লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৮। ইন্টার মিলানের রোমেলু লুকাকুকে (১৭) ছাড়িয়ে এখন রোনালদোই চলতি সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করতে পারতেন রোনালদো। কিন্তু আবার সহজ সুযোগ হাতছাড়া করায় তখন আর হয়নি; হয়নি ম্যাচের বাকি সময়েও।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তুলতে পেরেছেন শুধুমাত্র ওয়েস্টন ম্যাককেনি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় মাথিয়াস ডি লিটের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে পেয়ে যান যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। কাছ থেকে নেয়া শটে চলতি লিগে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। জুভেন্টাস পায় ৩-০ গোলের জয়।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে, সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান শীর্ষে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা