খেলা

মাশরাফির বাদ পড়া নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক : কোচ কিংবা নির্বাচক, কারো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্বভাবতই ছিলেন না মাশরাফি বিন মোর্ত্তজা। বিশেষ করে আগামী বিশ্বকাপের জন্যেও ভাবা হয়নি তার কথা। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে প্রত্যাশা ছিল। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দলে সুযোগ পান কিনা তা নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকরা।

তবে শেষ পর্যন্ত ঠাঁই হলো না দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ২৪ জনের দলে জায়গা হয়নি মাশরাফীর। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সবশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি। সেই সিরিজের শেষ ম্যাচে ছেড়ে দেন অধিনায়কত্ব। এরপর করোনার কারণে আর কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশ।

মাশরাফীর বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “মাশরাফির প্রতি সব সময় আমাদের সম্মান আছে। দেশের জন্য অনেক কিছু দিয়েছে মাশরাফি। তবে বাস্তবতা মেনেই এবারের এই সিদ্ধান্ত।”

নান্নু আরও জানান, ২০২৩-এর বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। তাই মাশরাফিকে বাদ দেয়া হয়েছে। আমরা মনে করি তার জায়গায় নতুন কেউ সুযোগ পাবে। নতুনদের গড়ে তুলতে হবে আমাদের।

বিসিবির এই নির্বাচক আরও জানান, দল ঘোষণার আগে মাশরাফির সঙ্গে কথা বলেছি। আমাদের পরিকল্পনা সম্পর্কে ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা