খেলা

রোনালদোর জোড়া গোলে জয় দিয়ে বছর শুরু জুভেন্টাসের

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে নতুন বছরটা দারুণভাবে শুরু করল জুভেন্টাস। ইতালিয়ান সিরি’আ লিগে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। দলের হয়ে বাকি গোল দুইটি করেন ফেদেরিকো চিয়েসা ও পাওলো দিবালা।

রোববার (৩ জানুয়ারি) রাতে ঘরের মাঠে উদিনেসকে আতিথেয়তা জানিয়ে আক্রমণের আধিপত্য ধরে রাখে জুভরা। এরই ফলে ম্যাচের ৩১তম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যারন রামসির সহায়তায় গোলটি করেন সিআর সেভেন।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। এবার রোনালদোর পাসে চিয়েসা গোলটি করেন। পরে ম্যাচের ৭০তম মিনিটে বেনতাকুরের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

ম্যাচের শেষদিকে খেলা আরও জমে ওঠে। ৯০তম মিনিটে উদিনেসের হয়ে মারভিন জিগেলার একটি গোল শোধ দিলেও অতিরিক্ত তৃতীয় মিনিটের সময় পাওলো দিবালা আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা