খেলা

জয়ের দেখা পেলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ হুয়েস্কার মাঠে গিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছেন মেসিরা।

২৭ মিনিটে গোল করেন ফ্রাঙ্কি ডি ইয়াং; অ্যাসিস্ট করেন মেসি। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।

পয়েন্টের তীব্র ক্ষুধা নিয়ে এদিন মাঠে নেমেছিলো রোনাল্ড ক্যোমেনের শীষ্যরা। টেবিলের তলানিতে থেকে রেলিগেশনের ক্ষণ গুনতে থাকা হুয়েস্কাকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে বার্সা। ডি বক্সে বারবার হানা দিলেও ফিনিশিংটা ঠিকঠাক হয়নি মেসি-ডেম্বেলেদের।

এ জয়ে ১৬ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ২৮। টেবিলে তাদের অবস্থান পঞ্চম।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৭ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০; টেবিলে অবস্থান দ্বিতীয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা