খেলা

অক্সিজেনের সাপোর্ট আর লাগছে না সৌরভের

ক্রীড়া ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২ জানুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ও দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার ধমনীতে তিনটি ব্লক ধরা পড়লেও আপাতত সুস্থ আছেন। তবে আরও দুই দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা গেছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। ফলে শনিবার রাতেই এনজিওপ্লাস্টি করা হয়েছিল। এরপর সেখানে একটি স্টেন্ট বসে।

বাকি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও ২টি ‘স্টেন্ট’ বসানো হবে কি না, তা নিয়েও চিন্তাভাবনা রয়েছে চিকিৎসকদের। তবে এখনও পর্যন্ত সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। এখন গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। রাতে করা করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। যা উদ্বেগ-শঙ্কা কমিয়েছে অনেকটাই।

রোববার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত শ্বাসকষ্টে ভুগছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তার অক্সিজেন সাপোর্ট খুলে নেয়া হয়েছে এবং হালকা খাবার দেওয়া হয়েছে। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক এসেছে। তবু আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে।

শনিবার সকালে জিমনেসিয়ামে গিয়ে ব্যায়াম করার সময় সৌরভ গাঙ্গুলি জানান, তার বুকে ব্যথা করছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিসিআইতে সৌরভের এক কাছের মানুষ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, শনিবারও সকালেই জানিয়েছেন তার বুকে ব্যথা করছে। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা