খেলা

বাইপাসের প্রয়োজন নেই সৌরভের, রিপোর্ট সন্তোষজনক

ক্রীড়া ডেস্ক : অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভের।

সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না, এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। খবর আনন্দবাজারের

পারফিউশন স্ক্যান করে দেখা হবে, ধমনীর ব্লক হৃৎপিণ্ডের পেশিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। হৃদ‌রোগ চিকিৎসক সরোজ মন্ডলের নেতৃত্বে সৌরভের চিকিৎসা চলছে। সোমবার বোর্ডের সদস্যরা সৌরভের পরিবারের সঙ্গে আলোচনা করবেন।

এ দিকে হৃদ‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার তার টিম নিয়ে চাটার্ড বিমানে কলকাতা যাবেন। সৌরভের বাইপাস সার্জারির দরকার আছে কিনা, সে বিষয়ে তিনিও মতামত দেবেন।

শনিবার সৌরভ হৃদ‌রোগে আক্রান্ত হওয়ার পরে বিদেশের চিকিৎসক ছাড়াও ভিন্ন‌ রাজ্যের কার্ডিয়োথোরাসিক সার্জন রমাকান্ত পাণ্ডা, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছিলেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা