খেলা

মাশরাফিকে ছাড়াই টাইগারদের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ২৪ জনের প্রাথমিক স্কোয়াড। একইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেয়া হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড।

২৪ জনের এই প্রাথমিক দলে জায়গা হয়নি ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ডানহাতি পেসার মাশরাফি বিন মর্তুজার। দলে নতুন মুখ রয়েছেন ছয়জন। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা