খেলা

মেসি-পিকের গোলে টানা তৃতীয় জয় বার্সার

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০/২১ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি। ডায়নামো কিয়েভের বিপক্ষে ক্যাম্প ন্যুতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছে বার্সা। পেনাল্টি স্পট থেকে লিওনেল মেসি এবং আনসু ফাতির অ্যাসিস্ট থেকে জেরার্ড পিকে গোল করেন বার্সার হয়ে আর কিয়েভের পক্ষে একটি গোল পরিশোধ করেন ভিক্টর সিগাঙ্কভ।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা, আর স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এটি ২০২০/২১ মৌসুমে লিওনেল মেসির চতুর্থ গোল আর চলতি মৌসুমে লিওনেল মেসির ৫টি গোলের সবকটিই এসেছে পেনাল্টি স্পট থেকে। ম্যাচের ৪র্থ মিনিটে ডায়নামো কিয়েভের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েন লিও মেসি, সেখানে তাকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

গোল করার দুই মিনিট পরে লিড দ্বিগুণ করার সুযোগ আসে বার্সার সামনে, তবে সার্জিও ডেস্টের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বার্সা। খেলার ১৮ মিনিটের মাথায় আরও এক গোলের সুযোগ আসে মেসির কাছে, বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়ে শট নিলে তা গোলপোস্ট থেকে কিছুটা বাইরে দিয়ে বের হয়ে যায়। প্রথমার্ধে এভাবেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ডায়নামো কিয়েভ, তবে তাদের জন্য বাধা হয়ে দাঁড়ান ইনজুরি থেকে সদ্য ফেরা বার্সা গোলরক্ষক টার স্টেগান। ম্যাচের তখন ৬৫ মিনিট ছোট কর্নার থেকে কিয়েভের ডি বক্সের বাঁপাশে বল পান আনসু ফাতি। সময় বুঝে ডি বক্সের ভেতরে ক্রস করেন এই তরুণ আর তার ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান জেরার্ড পিকে। বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

এর ঠিক মিনিট দশেক পর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ডায়নামো কিয়েভ। ভার্বিকের নেওয়া শট প্রথমবার ঠেকিয়ে দেন স্টেগান, তবে তা গিয়ে পড়ে ভিক্টোর সিগাঙ্কভের পায়ে। সেখান থেকে জোরালো শটে বল জালে জড়ান কিয়েভ অধিনায়ক। তবে শেষ পর্যন্ত তার গোলটি কেবল ব্যবধান কমিয়েছে। আর কোনো গোল না হওয়ায় বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় এবং এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা