খেলা

মোরাতার জোড়া গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সুস্থ হয়ে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে মাঠে নামলেন রোনালদো। ফেরার ম্যাচে গোল করতে না পারলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন রোনালদো। আর তার দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন আলভারো মোরাতা, একটি গোল করেন পাওলো দিবালা আর একটি আসে ফেরেঙ্কভারোসের আত্মঘাতি গোল।

বার্সেলোনার কাছে ঘরের মাঠে হারের পর কিছুটা পিছিয়ে ছিল জুভেন্টাস। তবে ফেরেঙ্কভারোসের বিপক্ষে হেসেখেলেই জয় ছিনিয়ে নিয়েছে তুরিনের বুড়িরা। এদিন জুভেন্টাসের হয়ে দুটি গোল করেন আলভারো মোরাতা। ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় হুয়ান কুদ্রাদো ডি বক্সের ভেতর ক্রস করেন আর গোলমুখে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো তা মিস করেন। তবে জুভেন্টাস ছিল সৌভাগ্যবান, রোনালদো মিস করলেও দূরে থাকা আলভারো মোরাতা মিস করেননি। বল পেয়েই জালে জড়িয়ে জুভেকে ১-০ তে এগিয়ে নিয়েছেন।

ম্যাচের ৩৬ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সের ভেতর থামিয়ে দেন ফেরেঙ্কভারোস ডিফেন্ডার। আর তাতেই প্রথমার্ধে আর কোনো গোলের দেখা মেলেনি। জুভেন্টাস ১-০'তে এগিয়ে থেকেই বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে গোলের সুযোগ আসে রোনালদোর সামনে, তবে তার নেওয়া শট গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এর মিনিট তিনেক পর রোনালদোর পাস থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা। ৬৭ মিনিটে মোরাতার বদলি হিসেবে মাঠে নামেন পাওলো দিবালা।

মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান পাওলো দিবালা। ফেরেঙ্কভারোস গোলরক্ষকের ঘুষি দেওয়া বলটি দিবালা পেয়ে গোল বরাবর শট নেন আর তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তুরিনের বুড়িরা। ম্যাচের ৮১ মিনিটের মাথায় দিবালার শট গোললাইন থেকে ক্লিয়ার করতে যান ফেরেঙ্কভারোস ডিফেন্ডার লাশা ড্‌ভালি। গোল লাইন থেকে বল ক্লিয়ার করতে পারলেও তা গিয়ে লাগে ক্রসবারে আর বল গড়িয়ে অতিক্রম করে গোললাইন। তার আত্মঘাতি গোলে জুভেন্টাস ৪-০'তে এগিয়ে যায়।

খেলার তখন একদম অন্তিম মুহূর্ত চলছে, ৯০ মিনিটের সময় ফ্র্যাঙ্ক বোলির গোল ব্যবধান কমায় ফেরেঙ্কভারোস। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুই জয় এবং এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অন্যদিকে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা