খেলা
আইসিসি র‍্যাঙ্কিং

রাজা তার রাজ্যে ফিরলেন

স্পোর্টস ডেস্ক : মাত্র ছয় দিন আগেই শেষ হয়েছে তার এক বছরের নিষেধাজ্ঞা। গত ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। এর মধ্যেই করেছেন বাজিমাত।

নিষেধাজ্ঞার সময়কালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে সরিয়ে দেয়া হয়েছিল তার নাম। শাস্তি শেষ হওয়ায় ফের র‍্যাঙ্কিংয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ক্রিকেটের এই বরপুত্র।

নিষেধাজ্ঞার পূর্বে ৩৭৩ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। ক্রিকেট থেকে নির্বাসনে যাবার পর তার স্থলাভিষিক্ত হন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব ফিরে আসায় এখন দুইয়ে নেমে গেছেন এই আফগান ক্রিকেটার।

সাধারণত কোন সিরিজ শেষ হলে র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। গতকাল পাকিস্তান-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় র‍্যাঙ্কিং হালনাগাদ করার ফলে সীমিত ওভারের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের আসনে ফের বসেছেন সাকিব।

২৮১ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে পাচে নামিয়ে চারে উঠে এসেছেন ওকস সতীর্থ বেন স্টোকস।

নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম রয়েছেন র‍্যাঙ্কিংয়ের ছয়ে। আফগান ক্রিকেটার রশিদ খান ২৫৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৭ নম্বরে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার রয়েছেন আটে, ভারতের রবীন্দ্র জাদেজা নয়ে এবং পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা দশে ঢুকে গেছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা