খেলা

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ দিকের লড়াইটা জমজমাট হয়ে উঠেছিল। শেষ চার ম্যাচে ছয় দলের ভাগ্য নির্ধারণ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ এসে প্লে অফে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের দল গ্রুপ পর্বের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে এক কথায় উড়িয়ে দিয়েই প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ। আর তাতেই প্লে অফে খেলার স্বপ্ন ভঙ্গ হয়ছে কলকাতা নাইট রাইডার্সের।

এই ম্যাচে মাঠে নামার আগে হায়দ্রাবাদসহ আরও তিন দলের পয়েন্ট সংখ্যা ছিল ১২। মুম্বাই আগেই প্লে অফে কোয়ালিফাই করায় তাদের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও হায়দ্রাবাদের জন্য এটি ছিল টিকে থাকার লড়াই। আর এই ম্যাচের দিকেই তাকিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদ ম্যাচটিতে হারলেই প্লে অফ নিশ্চিত হতো কলকাতার। তবে তা হয়নি, আর তাতেই হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমান ১৪ পয়েন্ট হওয়া স্বত্বেও রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের পাঁচে থেকে শেষ করতে হয়েছে এবারের আসর।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংসের শুরু থেকেই হায়দ্রাবাদের বোলারদের সামনে রীতিমতো ধুঁকতে থাকেন রোহিত শর্মা-ডি ককরা।

দলীয় মাত্র ১২ রানের মাথায় সাজঘরে ফিরেন রোহিত শর্মা (৪)। শুরুতেই হোঁচট খেয়ে কুইন্টন ডি কক আর সূর্যকুমার যাদব ঝড়ো ব্যাটিংয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিলেও তা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি।

এরপর ডি কক ২৫ এবং সুর্যকুমার ৩৬ করে ফিরেন, তাদের সঙ্গে তাল মিলিয়ে আরও দুই ব্যাটসম্যান ফেরেন প্যাভিলিয়নে। আর তাতেই মাত্র ৮২ রানে ৫ উইকেট হারায় মুম্বাই। শেষ পর্যন্ত কিশান ইশান আর কাইরন পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে মুম্বাই। হায়দ্রাবাদের হয়ে তিন উইকেট নেন সন্দ্বীপ শর্মা। আর একটি করে উইকেট নেন রশিদ খান, শাহবাজ নাদিম ও থাঙ্গারাসু নাটারঞ্জন।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান শাহ্‌র দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওয়ার্নারের ৫৮ বলে ৮৫ রানের টর্নেডো আর অপরপ্রান্তে ঋদ্ধিমানের ৪৫ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৭ বল বাকি থাকতেই ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা