খেলা

ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিবকে

ক্রীড়া প্রতিবেদক : জুয়াড়ির প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান। খারাপ সময়টা কাটিয়ে গত ২৯ অক্টোবর শেষ হয়েছে তার নির্বাসন। এই মুহূর্তে ক্রিকেটে ফিরতে আর কোন বাধা নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।

সাকিবের ফেরার মঞ্চ হতে পারে বঙ্গবন্ধুর নামে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ৫টি দল অংশ গ্রহণ করবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। তবে এর আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে। আর করোনাভাইরাস ভাইরাস পরীক্ষার বিষয়টিতো আছেই।

এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘সবার জন্য বিসিবির একই সিদ্ধান্ত। সাকিবকেও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। শুনেছি তার ফিটনেস বেশ ভালো আছে। এটা অবশ্যই তাকে এগিয়ে রাখবে।

এদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। গত ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। বিসিবির ডাক্তার ও ফিজিও স্ক্যান করানোর পরামর্শ দিলেও মাশরাফি এখনো সিটি স্ক্যান করাতে পারেননি। মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজা কোভিড পজিটিভ হওয়ায় মাশরফি এখন গৃহবন্দি। স্ক্যান না করানোয় চোট কোন অবস্থায় আছে, এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তবে সাকিব ও মাশরাফির অবস্থা বিবেচনা করেই খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন হাবিবুল বাশার। এক প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেছেন, আমরা মাশরাফিকে স্ক্যান করানোর পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি বাসা থেকে বের হতে পারছেন না। একটু সময় দিতে হবে তাকে। তবে শুনেছি তার ব্যথা কমে আসছে। সে হয়তো ৭ বা ৮ তারিখ স্ক্যান করাতে পারে। সেটি পেলে চিকিৎসা পরবর্তী ধাপে যাবে। হাতে সময় আছে। ফিটনেস ঠিক হয়ে গেলে খেলতে সমস্যা থাকার কথা না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা