খেলা

মস্তিষ্কের অস্ত্রোপচার সফল : ভালো আছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : নিজের ৬০তম জন্মদিন পালন করেছেন গত শুক্রবার। আর সোমবার হাসপাতালে ভর্তি করা হলো তাকে। পরদিনই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে দিয়েগো ম্যারাডোনার। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানিয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক।

এ বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক লিওপোলোদো লুক বলেন, ‘এই রক্ত জমাট সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তার এই অস্ত্রোপচারে কোনো সমস্যা হয়নি। তিনি জেগেছেন। সবকিছু ভালো আছে।’

এর আগে সোমবার (০২ নভেম্বর) নিজ দেশে শারীরিক অবস্থা খারাপ হলে ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ককে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অস্ত্রোপচারের জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

অনেকেই ধারণা করছেন, ম্যারাডোনা করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ ব্যাপারে তার চিকিৎসক আশ্বস্ত করে জানিয়েছেন, এমন কোনো সংক্রমণ তার শরীরে নেই। তবে তিনি রক্তস্বল্পতা এবং পানিশূন্য হয়ে পড়েছিলেন।

তার চিকিৎসক জানান, ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছিল কারণ তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না।

১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। যেই শহরে তিনি স্থানীয় প্রিমেরা ডিভিশনের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচ হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

স্পেনের সেউটায় আটকা শত শত অভিভাবকহীন শিশু-কিশোর

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটায় নতুন করে অভিবাসন সংকট দেখা...

জেল জীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ সালমানের

বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের কঠিন সময়ের একটি অধ্যায়ের কথা স্মরণ করে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা