পুরনো ছবি
জাতীয়

ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়বে না

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদের আগে কোনোভাবেই ট্রেনের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও ট্রেনের ভাড়া বাড়বে না।

আরও পড়ুন: রাস্তায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশংঙ্কা

রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন মন্ত্রী।

এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি।

খবরে আরও বলা হয়, জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেয়া হচ্ছে, তা আর না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, তিনি (বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী) কি সিদ্ধান্ত দেয়ার মালিক না কি? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না।

জিল্লুল হাকিম আরও বলেন, বাড়ানোর প্রয়োজন হলে আপনাদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করবো। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কোনো কারণ নেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা