সংগৃহীত
সারাদেশ

আ’লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা

জেলা প্রতিনিধি: রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম মন্তব্য করে বলেন, আ’লীগ প্রতিষ্ঠার বড় সফলতা হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতা হলো আ’লীগের সবচেয়ে বড় প্রাপ্তি।

আরও পড়ুন: জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোববার (২৩ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা আ’লীগ কার্যালয়ের সামনে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এই সকল কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য দেশি-বিদেশি চক্রান্তকারীরা জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেন। তাদের স্বাধীনতার ঘোষণা নিয়েও অনেক চক্রান্ত করেছিল। এরপর যখন জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষণকে শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি দিল তখন তাদের সকল চক্রান্ত থেমে যায়।

আরও পড়ুন: আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়ের শুভেচ্ছা

রেলমন্ত্রী বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এ সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। রাজধানীবাসীর ভোগান্তী কমাতে মেট্রোরেলে চলার স্বাদ পাচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, বিএনপির আমলে বন্ধ হওয়া এই রেললাইন আজ সচল হয়েছে। ঢাকা থেকে মাত্র ২ ঘণ্টায় ট্রেনে রাজবাড়ীতে আসতে পারছে জনগন। এদিকে রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপর দেশের সর্ববৃহৎ রেল কারখানা তৈরি হচ্ছে। এতে করে জেলার অনেক বেকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে।

আরও পড়ুন: ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণ

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বাকি নেতা-কর্মীরা।

এরপর আ’লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তার পরে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা