সংগৃহীত
সারাদেশ

মরিচ ক্ষেতে চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলা সদরে নিখোঁজ মোহাম্মদ আলী ওরফে রকি (২৭) নামে ১ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশের যেসব স্থানে বৃষ্টির আভাস

নিহত ব্যক্তি, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামে। এই ঘটনার ২ দিন আগে তার সন্ধান চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, রোববার সকালে ঐ দোলায় মরিচ তুলতে গিয়ে লাশটি দেখতে পেয়ে ‍পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণ

তিনি বলেন, ঐ যুবকের পরনে জিন্সপ্যান্ট এবং ডোরাকাটা একটি টি-শার্ট ছিল। তার মাথায় আঘাত করাসহ মুখ বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। লাশটির থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। নিহতের মুখ, হাত-পা এবং লজ্জাস্থানে এসিড দিয়ে ঝলসে দেওয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা ২-৩ দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক তথ্যে মৃত মোহাম্মদ আলী মিয়া পেশায় ১জন অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে। ৩ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর দুর্বৃত্ত্বরা তাকে খুন করে অটোরিকশা ছিনিয়ে লাশ মরিচ ক্ষেতে রেখে যায়।

আরও পড়ুন: স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন ২য় স্ত্রী

এ সময় লাশ শনাক্তকারী মৃত মোহাম্মদ আলীর খালাতো ভাই মুক্তার আলী জানান, ৩দিন আগে আমার মামা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তাকে অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা