সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধু আমাদের বাতিঘর 

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর।

আরও পড়ুন: আজকের শিশুই ২০৪১’র স্মার্ট জনগোষ্ঠী

রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানায়।

কাদের জানান, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। তবে চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। আমাদের সকল দুর্যোগে, সংকটে বঙ্গবন্ধু চলার পথে পাথেয় হয়ে থাকবেন। বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর, যিনি কি না আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ভারতের নাগরিকত্ব আইন অভ্যন্তরীণ বিষয়

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম মানেই আমাদের স্বাধীনতার জন্ম। দেশ স্বাধীন হতো কি না সন্দেহ, যদি এই জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। অনন্তকাল ধরে এই লিগ্যাসি চলতে থাকবে।

আ’লীগের সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু আজ নেই। তার কন্যার নেতৃত্বে অবিরাম লড়াই করে যাবো। আজকের দিনে আমাদের অঙ্গীকার, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভিযাত্রা অব্যাহত রাখবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা