প্রবাস

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশিকে বিমান টিকিট হস্তান্তর

প্রবাস ডেস্ক : মালদ্বীপে গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মী মো. আব্দুল বাসেদকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়েছে। দূতালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আব্দুল বাসেসের বৈধ কাগজপত্র না থাকায় দেশে যাওয়ার জন্য হাইকমিশনার অফিস থেকে ফ্রি ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও দূতালায় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ, আব্দুল বাসস। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে সহযোগিতা হিসেবে ৫৫০০ রুপি প্রদান করা হয়।

জানা গেছে, মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আব্দুল বাসেদ মালদ্বীপে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে যায়। পড়ে গিয়ে দুই পায়ে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দেশটির একটি হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসা নেন তিনি।

অসুস্থ বাংলাদেশি হাইকমিশনার অফিসে যোগাযোগ করেন। হাইকমিশনারের সহযোগিতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট পেয়ে অনেক খুশি আব্দুল বাসেদ।

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন এবং মালদ্বীপের পর্যটক শিল্পের সঙ্গে বাংলাদেশের পর্যটক শিল্পের কিভাবে বিকাশ ঘটানো যায় তা নিয়ে কাজ করে যাচ্ছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

মালদ্বীপের এক প্রবাসী বলেন, ১২ বছরে পর্যটক শিল্প নিয়ে যে কাজগুলো হয়নি এখন সেই কাজগুলো করে যাচ্ছেন হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল মো. নাজমুল হাসান। এমন হাইকমিশনার পেয়ে সত্যিই প্রবাসীরা খুব খুশি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা