প্রবাস

যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার দেশের বাড়ি ময়মনসিংহে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।

কানেকটিকাট প্রবাসী গোলাম আহমেদ জানিয়েছেন, শনিবার দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরদেহ দাফন করা হবে।

ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা