প্রবাস

বসনিয়ার জঙ্গলে মৃত্যুর মুখে বহু বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : তাপমাত্রা হিমাঙ্কর নিচে। তুষারে ঢেকে গেছে বসনিয়ার সীমান্ত এলাকা। ঠাণ্ডা হাওয়ায় জেঁকে বসেছে শীত। বিপজ্জনক আবহওয়ায় বসনিয়া-ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ভেলিকা ক্লাদুসার একটি জঙ্গলে কয়েক মাস ধরে অবরুদ্ধ হাজারো অভিবাসন প্রত্যাশী। বাংলাদেশ, পাকিস্তানসহ মধ্যেপ্রাচ্য থেকে আসা কয়েক দেশের নাগরিক রয়েছেন। উন্নত জীবনের খোঁজে যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশের স্বপ্ন বুনছিলেন তারা। কিন্তু এখন তাদের এক বেলা খাবারই জোটছে না। অনেকটা রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে গেছেন অভিবাসনপ্রত্যাশীরা।

গত কয়েক দিন আগে বসনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অভিবাসীদের অস্থায়ী লিপা আশ্রয়শিবির আগুনে পুড়ে যাওয়ায় প্রবল তুষারপাতে খোলা আকাশের নিচেই কাটছে অভিবাসনপ্রত্যাশীদের জীবন।

শনিবার (২৬ ডিসেম্বর) থেকে আবহাওয়ার চরম অবনতিতে মৃত্যুর মুখে তারা। যাদের লক্ষ্য ছিল ক্রোয়েশিয়া হয়ে ইউরোপে প্রবেশ করা।

সঙ্গে থাকা কম্বল এবং ব্যাগের মধ্যে ঢুকেই তীব্র শীত নিবারণের চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা এক হাজারের মতো অভিবাসনপ্রত্যাশী। বিভিন্ন জায়গা থেকে যেই সামন্য খাবারটুকু সহায়তা হিসেবে আসছে তা খেয়েই কোনো রকম বেঁচে আছেন তারা।

বসনিয়া সরকারও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। তাপমাত্রা প্রতিনিয়ত কমছে। শীত নিবারণের জন্য কোনো ধরনের সুযোগ-সুবিধা নেই। এক টুইটবার্তায় এমনটাই বলছিলেন বসনিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান পিটার ভন দুর অরায়ের্ট। তিনি আরও যোগ করেন, জীবনযুদ্ধে এভাবে বেঁচে থাকা সম্ভব নয়। অভিবাসনপ্রত্যাশীদের জীবন বাঁচাতে সাহসী রাজনৈতিক পদক্ষেপ জরুরি।

পশ্চিম ইউরোপে পৌঁছানোর প্রত্যাশায় হাজারো অভিবাসীর পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে বসনিয়া। বেশির ভাগ বসনিয়ার উত্তর-পশ্চিম ক্রাজিনা অঞ্চলে আটকে আছেন। কারণ জাতিগতভাবে বিভক্ত জাতিটির অন্যান্য অঞ্চল অভিবাসীদের দায়িত্ব নিতে চাইছে না।

ঠাণ্ডায় অভিবাসীদের মানবেতর অবস্থা হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বসনিয়াকে সতর্ক করেছে আগেই। রাজনীতিবিদদের একটি ঐকমত্যে আসারও আহ্বান জানানো হয়। তবে তারা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি এখনো।

জীবন ‘পশুর’ মতো : শনিবার বসনিয়ার আন্তর্জাতিক রেডক্রসের একটি দল বিপর্যস্ত অভিবাসীদের পানি এবং কিছু ত্রাণ সহায়তা দিয়েছে। খাবার বিতরণে সহযোগিতা করে সেখানে থাকা দায়িত্বরত পুলিশ।

এক পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশী কাছিম বলেন, ‘আমারা এখানে পশুর মতো জীবনযাপন করছি। কিন্তু এখন মনে হচ্ছে একটা পশু আমাদের থেকে ভালোভাবে বেঁচে থাকে। আমারা যদিও এখন সাহায্য না পাই এখানে মৃত্যু অবধারিত। দয়া করে আমাদের বাঁচান।’

আরেকজন জানান, ‘তিন দিন ধরে আমাদের কম্বল নেই, ঘুমানোর জায়গা নেই। সবকিছু নষ্ট হয়ে গেছে। আশ্রয়শিবিরের ভেতরে তুষার পড়ছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই মারা যাব।’

তাদের পুনর্বাসনের জন্য বসনিয়া ও হার্জেগোভিনায়ার বিহাক শহরের মধ্যাঞ্চলের এলাকা বেছে নেওয়া হয়েছিল, তবে সেখানকার স্থানীয় বাসিন্দারা এর বিরুদ্ধে বিক্ষোভ করলে অভিবাসনপ্রত্যাশীদের সেখানে নেওয়া সম্ভব হয়নি।

বিভিন্ন সূত্র বলছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অন্তত দেড় হাজার বাংলাদেশি ইতালি যাওয়ার উদ্দেশে বলকানের চার দেশে পৌঁছান। এদের মধ্যে অন্তত এক হাজার ৩০০ বাংলাদেশি গেছেন বসনিয়ায়। আর ক্রোয়েশিয়া সীমান্তবর্তী বসনিয়ার জঙ্গলসহ আশপাশে অভিবাসীদের উপস্থিতির কথা বলা হচ্ছে, তাদের বড় অংশই বাংলাদেশের নাগরিক।

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়া গত কয়েক বছর ধরে বিপজ্জনক হয়ে উঠায় এখন স্থলপথ বেছে নিচ্ছেন অনেকে। দালাদের খপ্পরে পড়ে অনেকে সীমান্ত হয়ে ইউরোপ ঢোকার চেষ্টা চালান। এর মধ্যে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়ার প্রবেশের অন্যতম একটি পথ। কিন্তু ক্রোয়েশিয়া সরকার সীমান্তজুড়ে কঠোর নজরদারির আওতায় আনায় ইউরোপে প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। সীমান্তরক্ষীদের নির্মম নির্যাতনের মুখে পড়ছে অভিবাসনপ্রত্যাশীরা। সূত্র : ভয়েস অব আমেরিকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা