সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ুদূষণে আজও ঢাকা চতুর্থ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে বসনিয়ার শহর সারাজেভো। আর এই তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।

আরও পড়ুন : তীব্র শীতে কাঁপছে দেশ

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা সারাজেভোর স্কোর ৩২৬। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর হচ্ছে ২৭৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘ খুবই অস্বাস্থ্যকর’।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

এছাড়া রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। ঢাকার বায়ুর মানের স্কোর হলো ১৮৮ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন : ডব্লিউএইচওর দায়িত্ব নেবেন পুতুল

ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল গত বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

চরফ্যাশনে রোটেশনেই চলছে লঞ্চ, ভোগান্তিতে যাত্রীরা

‎ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া–ঢাকা নৌপথ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা