ওমানে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইসহ ৩ বাংলাদেশির মৃত্যু 
প্রবাস

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইসহ ৩ বাংলাদেশির মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ওমানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দেশটির আল ওয়াফা শহরের একটি কূপে বিদ্যুতের কাজ করার সময় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা ইউনিয়নের সাতাশদ্রোণ গ্রামের হাজী ফখরুল ইসলামের ছেলে মো. মোস্তফা (৫০), নূর হোসেন নাছির (৪০) ও একই উপজেলার খাসেরহাট বাজারসংলগ্ন আনছার মিয়ারহাট এলাকার বাহার উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজন জিয়া উদ্দিন ফারুক।

তিনি জানান, জীবিকার সন্ধানে গত ২০ বছর আগে ওমানে যান মো. মোস্তফা। এর প্রায় ৫ বছর পর নিজের ছোট ভাই নাছিরকেও ওমানে নিয়ে যান তিনি।

এদিকে গত ৮ বছর আগে একই উপজেলার আলমগীর হোসেন ওমানে যান। তারা তিনজন আল ওয়াফা শহরে একটি কোম্পানিতে ইলেক্ট্রনিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা একটি কূপে বিদ্যুতের কাজ করতে যান। প্রথমে আলমগীর হোসেন ওই কূপের মধ্যে নামেন। অনেক সময় পার হলেও তিনি বের না হওয়ায় মোস্তফা সেই কূপের ভিতরে যান।

কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পর কূপের ভিতর থেকে আলমগীর ও মোস্তফার কোনো সাড়া না পেয়ে নূর হোসেন নাছিরও কূপের ভিতর যান। পরে তাদের সহকর্মীরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে অবগত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত মোস্তফা, আলমগীর ও নাছিরের মরদেহ কূপ থেকে উদ্ধার করেন। বর্তমানের নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, নিহত মোস্তফা ও নাছিরের বড় ভাই ওমান প্রবাসী মো. ইব্রাহিম মঙ্গলবার দুপুরের দিকে মোবাইলের মাধ্যমে বাড়িতে বিষয়টি জানান।

এদিকে তিন প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার ও সুবর্ণচরে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা