প্রবাস

কাতারে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পিঠা উৎসব

আমিনুল হক কাজল, কাতার থেকে : কাতারে ব্যবসা-বাণিজ্য ও সরকারি বেসরকারি উঁচু পদে থাকা প্রবাসী বাংলাদেশি প্রায় ১০ হাজারের বেশি পরিবার কাতারে বসবাস করেন। বসবাসরত নারীদের অনেকে উদ্যোক্তা হিসেবে ঘর থেকে কাজ শুরু করেছেন বিভিন্ন সেক্টরে।

কাতারের আল ওয়াকরা ফ্যামিলি বিচে স্থানীয় সময় গত শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে নারী সমাচার, পিঠা উৎসব ও নারীদের মিলনমেলা।

প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাজ করা নারীদের অনেকেই কর্মজীবী ও গৃহিণী। কর্মজীবন ও সংসারের পাশাপাশি বাড়তি আয়ের জন্য ইতিমধ্যে এই উদ্যোক্তারা নানা ধরনের দেশিয় পণ্য, হাতে তৈরি খাবার, পোশাক নিয়ে কাজ করছেন। সাধারণত কাতারে বসবাসরত চার লাখের অধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাই তাদের প্রধান ক্রেতা।

এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে একে অন্যের সাথে পরিচিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসায়িক কাজে লাগাতে চান প্রবাসী এইসব নারী উদ্যোক্তারা। তারা জানান, এই পিঠা উৎসব অনুষ্ঠানে আসতে পেরে তারা অনেক আনন্দিত।

কাতার প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তা শামীমা নবী বলেন, “প্রবাসে অনেক নারী উদ্যোক্তা তৈরি হওয়ার ব্যাপারে তাদের স্বামীর অবদান ছিলো। পিঠা উৎসবে এসে দেখলাম সবাই ঘর থেকে হাতের তৈরি নানারকম সুস্বাদু পিঠা, রসমালাই, ক্ষীর মালাই, পায়েস, পুডিং ইত্যাদি নিয়ে এসেছেন এবং এসব বিনামূল্যে বিতরণ করা হয়।”

পিঠা উৎসবের অন্যতম আয়োজক সৈয়দা উম্মে সালমা বলেন, “যারা বাসা থেকে খাবার তৈরি করে ব্যবসা করছেন তারা এখানে একত্রিত হয়েছি। খুবই হাইজিনিকভাবে খাবার তৈরি করা হচ্ছে। পিঠা উৎসবের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হচ্ছেন।”

নারী সংগঠক ইশরাত আরা ইউনুস বলেন, “আজকে এখানে অনেক বোনেরা উপস্থিত হয়েছেন, আজকের আয়োজনটি একটি আন্তরিক উদ্যোগ ছিলো। আশা করছি প্রবাসে এমন আন্তরিকতা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো।”

'কো-অপারেটিভ অফ প্রবাসী বাংলাদেশি' নামে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের অনলাইন ভিত্তিক সংগঠনের মহিলা নেতৃবৃন্দ পিঠা উৎসবে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা