প্রবাস

দ.আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহরের এলাটন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় একদল সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করলে নজরুল তাদের বাঁধা দেন। এ সময় নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ফুলিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের ধরণ দেখে বুঝা যায় এটি একটি পরিকল্পিত হত্যা। সাধারণ ডাকাতিতে সন্ত্রাসীরা এসে আত্মসমর্পন করতে বলে কিন্তু ইয়াসিনের দোকানে প্রবেশ করা মাত্রই গুলি করে; তাও সরাসরি মাথায়। তাছাড়া সন্ত্রাসীদের যাতে চিনতে না পারা যায় সেজন্য ক্যাপ পরে এসেছিল তারা।

এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া না গেলেও জানা যায়, কিছুদিন পূর্বে কয়েকজন চোর ইয়াসিনের দোকানে ঢুকে তার ব্যবহৃত মোবাইলসহ কিছু জিনিসপত্র নিয়ে যায়। তিনি চোরদের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, চোররা স্থানীয় হতে পারে এবং নিহত ইয়াসিন সম্ভবত তাদেরকে চিনতেন। উক্ত ঘটনার জের ধরে হয়তো এমন হত্যাকাণ্ড ঘটতে পারে।

তার ঘনিষ্টজনেরা জানান, মাত্র তিন বছর আগে নিজের ভাগ্য বদলের আশায় দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন ইয়াসিন । নিজের ভবিষ্যত এবং পরিবারের মুখে হাসি ফুটাতে জীবনের ঝুঁকি নিয়ে চাকুরি করছিলেন ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা