প্রবাস

কাতারে আল নূর কালচারাল সেন্টারের নতুন কমিটি

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের রাজধানীর দোহা জাদিদ আল জামান হোটেলে আল নূর কালচারাল সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতি ক্রমে দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। শিগগিরই পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করার কথা রয়েছে।

মহাপরিচালক শোয়েব কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন প্রকৌশলী মনিরুল হক। বার্ষিক প্রতিবেদন পেশ করেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। তিনি কাতার শাখার বার্ষিক কার্যক্রম ছাড়াও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক) শাখার বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান পেশ করেন।

সভায় বক্তব্য রাখেন- গবেষণা ও প্রকাশ বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতি বিভাগের পরিচালক প্রকৌশলী আবু রায়হান, শিক্ষা বিভাগের পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের পরিচালক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, প্রোগ্রাম ম্যানেজার মাওলানা নুরুল আমিন সহ বিভিন্ন বিভাগের সহযোগী ও সহকারী পরিচালকবৃন্দ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষা বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোহাম্মদ লোকমান দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

কমিটির নির্বাচিতরা হলেন- মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম, নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, প্রোগ্রাম ম্যানেজার মাওলানা নুরুল আমিন, দফতর সম্পাদক জিয়াউদ্দিন ফাহাদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, সহযোগী পরিচালক অধ্যাপক আবুশামা, সহকারী পরিচালক প্রকৌশলী বুলবুল আহমেদ, সংস্কৃতি বিভাগ: পরিচালক প্রকৌশলী আবু রায়হান, সহযোগী পরিচালক:মতিউর রহমান, সহকারী পরিচালক: মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, গবেষণা ও প্রকাশনা পরিচালক:অধ্যাপক এ.কে.এম.আমিনুল হক , সহযোগী পরিচালক:মাওলানা এনামুল হক, সহকারী পরিচালক:মাওলানা আবু তালেব , সমাজকল্যাণ বিভাগ: পরিচালক: পেয়ার মুহাম্মদ , সহযোগীপরিচালক:প্রকৌশলী জাহেদুল ইসলাম, সহকারী পরিচালক:মাওলানা গোলাম রব্বানি, গণসংযোগ বিভাগ: পরিচালক: প্রকৌশলী আলিমুদ্দিন , সহযোগী পরিচালক:প্রকৌশলী মনিরুল হক , সহকারী পরিচালক:নূরুর রহমান মুস্তাকিম ,

অর্থ বিভাগ: পরিচালক:সালেহ নূরুন্নবী, সহযোগী পরিচালক:শাকিল ইফতেখার , সহকারী পরিচালক:আব্দুল কাইউম

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা