প্রবাস

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে এক নারীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)।

বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যে যান মুহিব। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন।

গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় মুহিব ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।

ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।

ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর এমা ক্রুট বলেন, ‘মুহিবের সাজায় নির্যাতিত নারী ন্যায়বিচার পেয়েছেন, এটা আমাদের জন্য স্বস্তির।’

আদালতের আদেশ অনুযায়ী, মুহিব আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা