ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ী মোড় সংলগ্ন শহীদ ফারুক সড়কে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এ দিন বেলা ৩ টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

আরও পড়ুন: রংপুরে খেলাফত মজলিসের সমাবেশ

উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে কখন, কোথায় কর্মসূচি থাকবে, তা দলটি তাৎক্ষণিকভাবে ঠিক করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা