ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুরে খেলাফত মজলিসের সমাবেশ

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

এ সময় রংপুর জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি শহীদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা জোনায়েদ প্রমুখ।

আরও পড়ুন: ৮ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মুসা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আমরা প্রতিটি জেলায়, উপজেলায় ও থানায় সমাবেশ করছি।

আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করা হবে। এতে আপনারা সকলে অংশ নেবেন।

এর মধ্যে দাবি আদায় না হলে আমরা সকলের সাথে একাত্বতা ঘোষণা করে ‘একদফা’ দাবিতে আন্দোলন করব। এ সময় রংপুর জেলার খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা