ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে 

নিজস্ব প্রতিনিধি: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করবে বিএনপি।

আরও পড়ুন: ৮ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দিচ্ছেন।

আরও পড়ুন: হিলিতে ডিমের দাম কমেছে

চিকিৎসকরা জানান, বেগম খালেদার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। তাই দ্রুত তাকে বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার।

গত সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দিতে হয়। এ সময় দেশের বিদ্যমান চিকিৎসা পদ্ধতি তার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত নয় জানিয়ে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা