ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কারণ নেই

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।

আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয়

এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়ার মুক্ত দিতে হবে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে হবে। খালেদা জিয়ার কোনো কিছু হলে আর কেউ ঘরে বসে থাকবে না।

আরও পড়ুন: রংপুরে খেলাফত মজলিসের সমাবেশ

তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মী ও দেশপ্রেমিকদের উপর আর কোন গায়েবী মামলা সৃষ্টি করবেন না ও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না। যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার চেষ্টা করেন, তাহলে আপনাদের প্রতিঘাতের সম্মুখীন হতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা